চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে হাতির আক্রমণে ১ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে একই পরিবারের আরও ৪ জন। সোমবার দিবাগত রাত ৩ টায় ইউনিয়নের ছনখোলা চুড়ামনি হালুয়াঘোনা এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে নেমে এসে এলাকার ফয়েজুল হকের ঘরে আক্রমণ করলে এ হতাহতের ঘটনা ঘটে। আহত হন নিহতের পিতা ফজুল হক(৬৫), ভাই আজিজুর রহমান(১৪), বোন নাহিদা আকতার(৭) ও শাহিদা আকতার(৫)।
