পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি মসজিদে তারাবির নামাজের সময় গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে মসজিদটি। পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।
বিবিসির এক খবরে বলা হয়, মুখে কাপড় বাধা অস্ত্রধারী এক ব্যক্তি মসজিদটিতে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু মুসল্লিদের বাধার মুখে তিনি বাইরে এসে পিস্তল থেকে গুলি ছোড়েন। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, অস্ত্রধারী এক লোক ওই মসজিদে ঢোকার কিছুক্ষণ পর ভেতর থেকে তাড়া খেয়ে বেরিয়ে আসে এবং হাতের পিস্তল দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় মসজিদে নামাজ পড়ছিলেন ১৯ বছর বয়সী ইব্রাহীম হুসাইন। তিনি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানান, নামাজ শুরুর প্রায় আধা ঘন্টা পর গুলির শব্দ শোনা যায়।
এক বিবৃতিতে মসজিদের ইমাম মুফতি সুহেল বলেছেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করতে চেয়েছিলেন। এরপর তাকে মসজিদের গেটে থামানো হলে সে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখনো ওই ব্যক্তিকে ধরতে অভিযান চলছে। অস্ত্রধারী ওই ব্যক্তির উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের সোশাল মিডিয়ায় অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর বক্তব্য না দিতে অনুরোধ করেছেন তিনি।
স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র জা?নি?য়ে?ছেন, গুলিতে কেউ হতাহ?ত হননি। এটি সন্ত্রাসবাদী কোনো ঘটনা নয় বলেই লন্ডন পুলিশ মনে করছে। মসজিদের আশপাশে রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
প্রসঙ্গত, গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় মুসলিমরা।
