মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনে মার্কিনীদের মধ্যে সমর্থন বেড়েছে। বৃহস্পতিবার রয়টার্স/ইপসোস এর জরিপে এই তথ্য পাওয়া গেছে। মধ্য এপ্রিলের চেয়ে সমর্থন ৫ ভাগ বেড়েছে। গত সোমবার পরিচালিত জরিপে দেখা যায়, ৪৫ ভাগ মার্কিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। ৪২ ভাগ ট্রাম্পকে অভিশংসন করতে চান না। বাকি তিন ভাগ কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। উদারপন্থি অংশ এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে চান না। কিন্তু কট্টরপন্থি ডেমোক্র্যাটরা দ্রুত তাকে অভিশংসনের কাজ শুরুর কথা বলে আসছেন।
