পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত এলাকা ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে তারাবির নামাজের সময় গুলি করার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহসপতিবার রাত পৌনে ১১ টার সময় এ ঘটনা ঘটে। যদিও এতে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের কেউ হতাহত হননি। পুলিশ এটাকে সন্ত্রাসবাদী কোনো হামলা বলে মনে করছে না। মুখোশ পরে হামলা চালানো হয় বলে জানা গেছে। পুলিশ আসার আগেই সে পালিয়ে যায়। ইব্রাহিম হোসেইন নামের একজন প্রার্থনাকারী জানিয়েছেন, প্রার্থনা শুরুর আধা ঘন্টা পর তারা শব্দ শুনতে পান। প্রথমে তারা মনে করেছিলে বড় কিছু ভেঙে পড়ার শব্দ। কোনো হতাহত না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। মসজিদের ইমাম মুফতি সোহায়েলের বরাত দিয়ে মুসলিম কাউন্সিল জানিয়েছে, হামলাকারীর উদ্দেশ্য জানা যায়নি। -বিবিসি
