সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

শেকৃবিতে মানববন্ধন ভিসিকে স্মারকলিপি

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৫৮
সড়ক দুর্ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোসনা আফরোজ রিলার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মো. হযরত আলী প্রমুখ। এর আগে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে যে সকল দাবি উল্লেখ করা হয়েছে সেগুলো হল বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটে স্পিড ব্রেকার তৈরি ও বাস স্ট্যান্ডের ব্যবস্থা করা, ১ ও ২ নং গেটে আধুনিক নকশার গেট স্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ করা ও ঐসব এলাকার রাস্তা মেরামত করা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন।