বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভায় অটিজম প্রস্তাবনা গ্রহণ দেশের জন্য বড় সাফল্য

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৫৮
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভায় বাংলাদেশ প্রস্তাবিত অটিজম প্রস্তাবনা গ্রহণ দেশের জন্য একটি বড় সাফল্য মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, এর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অটিজমকে একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা হিসাবে গুরুত্বসহকারে অটিজম কর্মপরিকল্পনা অন্তর্ভুক্তির তাগিদ দিয়েছে। গত ১৮ থেকে ৩০ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৩৩তম এক্সিকিউটিভ বোর্ড সভায় বাংলাদেশের প্রস্তাবিত অটিজম বিষয়ক প্রস্তাবনা গ্রহণ বিষয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্মেলনের পর দুইটি সফল পার্শ্ব অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ প্রতিনিধিদল। ২১ মে অটিজম বিষয়ে অনুষ্ঠিত প্রথম আয়োজনে প্রধানমন্ত্রী কন্যা আন্তর্জাতিক শিশু মনস্তত্ত্ববিদ সায়মা ওয়াজেদ হোসেন মূল বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তাবনাটি ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে চূড়ান্তভাবে অনুমোদিত হবে।