নবম দশম শ্রেণির কম্পিউটার

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৪৭
প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা আজ ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হল। ১। যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে বলে- (ক) ইনপুট (খ) আউটপুট (গ) ইনপুট ডিভাইস (ঘ) আউটপুট ডিভাইস ২। হাইডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা- (ক) ১২-১৪ মেগাবাইট (খ) ১.২-১.৪ মেগাবাইট (গ) ১০-২০ মেগাবাইট (ঘ) ১.৪-১.৬ মেগাবাইট ৩। কোনটি সহায়ক স্মৃতি থেকে আলাদা (ক) ফ্লপি ডিস্ক (খ) রম (গ) সিডি (ঘ) হার্ড ডিস্ক ৪। নিচের কোনটি অর্ধ পরিবাহী স্মৃতির অংশ? (ক) হার্ড ডিস্ক (খ) ফ্লপি ডিস্ক (গ) সিডি (ঘ) র্যাম ৫।ডিভিডি কোন ধরনের স্মৃতি ? (ক) সহায়ক স্মৃতি (খ) প্রধান স্মৃতি (গ) অস্থায়ী স্মৃতি (ঘ) স্থায়ী স্মৃতি ৬।মাইক্রো কমিপউটারে কোন ধরনের স্মৃতি ব্যবহার করা হয়? (ক) প্রাথমিক স্মৃতি (খ) অর্ধ পরিবাহী স্মৃতি (গ) পরিবাহী স্মৃতি (ঘ) অপরিবাহী স্মৃতি ৭। অর্ধ পরিবাহী স্মৃতি কত প্রকার? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার ৮। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না? (ক) হার্ড ডিস্ক (খ) ফ্লপি ডিস্ক (গ) রিমোভ্যাবল ডিস্ক(ঘ) কমপ্যাক্ট ডিস্ক ৯। কোন কোমপানি এমএস-ডস অপারেটিং সিস্টেম তৈরি করে? (ক) মাইক্রো সফট (খ) আইবিএম (গ) এ্যাপল (ঘ) জেরোক্স ১০। হার্ডডিস্ক একটি- (ক) সহায়ক স্মৃতি (খ) প্রধান স্মৃতি (গ) র্যাম (ঘ) রম উত্তরপত্র: ১. গ ২. খ ৩. খ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ক ১০. ক ইংরেজি স্কুল Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । ইংরেজি ভাষায় ভালো করার জন্য সঠিক Spelling জানা অত্যন্ত জরুরী। কিন্তু, ইংরেজী ভাষায় কতোগুলো spelling আছে যা অত্যন্ত বিভ্রান্তিকর। ইংরেজী ভাষার এরূপ কিছু চমকপ্রদ ও বিভ্রান্তিকর শব্দ নিয়ে আমাদের এবারের আয়োজন। লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান বাংলা শব্দের শেষে ‘ত’ যুক্ত থাকলে ঐ শব্দকে ইংরেজিতে রূপান্তরের সময় ঐ শব্দের Past participle ব্যবহার করতে হয়। যেমন: বাংলা শব্দ ইংরেজি ১. পরিবর্তিত changed Try to adjust with the changed situation. (পরিবর্তিত পরিস্থিতি) ২. শিক্ষিত Educated Educated men are the light of the society. এক্ষেত্রে, well– taught/well-read/ well-learned/ well-informed এসব word ও ব্যবহার করা যায়। ৩. কৃত done Done work was not good. (কৃত কাজটি) ৪. গৃহিত Adopted The adopted (পালিত সন্তান) child was brought up well. ৫. গুপ্ত Hidden The hidden talents of the students should be discovered. ৬. প্রতিষ্ঠিত Established The established people are liked by all. ৭. প্রদত্ত Given The given things should not be taken back. ৮. পতিত Fallen We must not cry over the fallen things. ৯. বর্ধিত Expanded Do not write such an expanded summary of the story. ১০. নির্যাতিত— Oppressed The oppressed are really helpless people. অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]