সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইএতে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৩১

সপ্তাহের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও পূর্বের দিনের চেয়ে বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২ কোটি ৬০ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৬১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬২ পয়েন্টে। গতকাল ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে গতকাল সিএসইতে ২৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৭ পয়েন্টে।

ডিএসইতে গতকাল লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো কেপিসিএল, বার্জার পেইন্ট, ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, ওয়েস্টার্ন মেরিন, ইনটেক লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে টার্মস, ফার্মা এইড ও ইফাদ অটোস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো এমএল ডাইং, আরডি ফুড, জেএমআই সিরিঞ্জ, স্যালভো কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন, প্রাইম লাইফ ইন্সু্যুরেন্স, অগ্নি সিস্টেম, ডেফোডিল কম্পিউটার, মুন্নু স্টাফলার ও গ্ল্যাস্কোস্মিথ ক্লাইন।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো এটলাস বাংলা, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, জুট স্পিনার্স, প্রাইম টেক্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, ফার্মা এইড, জিপিএইচ ইস্পাত, সমতা লেদার ও শাহজালাল ইসলামী ব্যাংক।