এক্সপ্রেস মানি সম্প্রতি ১ লাখ ফেসবুক বন্ধুর মাইলফলক স্পর্শ করেছে। ফেসবুকে এক্সপ্রেস মানির ফ্যান পেজের লক্ষতম ফ্যানকে এইচটিসি ভি স্মার্টফোন উপহার দেওয়া হয়েছে। সৌভাগ্যবান এই ফ্যানের নাম রাসেল জামান, তিনি ঢাকার একটি কলেজের বিজনেস স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এক্সপ্রেস মানির ঢাকা অফিসে সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাসেলের হাতে উপহার তুলে দেন এক্সপ্রেস মানির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার। এ সময় তিনি বলেন, ‘আমাদের ব্র্যান্ডের প্রতি ফেসবুক ব্যহারকারীদের অপরিসীম সমর্থন ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। অনলাইন বন্ধুদের জন্য আমাদের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
