অনলাইনে ক্যাসপারস্কি বিপণন করবে টেকনোবিডি

আপডেট : ১৫ জুন ২০১৩, ১৯:৩০
ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস এবং টেকনোবিডি ওয়েব সলিউশন্সের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে টেকনোবিডি ওয়েব সলিউশন্স তাদের ই-কমার্স পোর্টাল technobd.com’র মাধ্যমে ক্যাসপারস্কি সিকিউরিটি সফটওয়্যার ইলেক্ট্রনিক ডেলিভারি করবে। তাছাড়া ক্রেতাদের নিকট থেকে অনলাইনে অর্ডার গ্রহণ করে হোম ডেলিভারিও করবে টেকনোবিডি। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অফিসএক্সট্র্যাক্টস-এর নির্বাহী পরিচালক বিএন অধিকারী এবং টেকনোবিডি ওয়েব সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ ইমরুল কায়েস।