আজ ২য় অধ্যায় থেকে আরো কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হল। এ প্রশ্নগুলো অনুশীলন করবে।
১। মাইক্রোপ্রসেসরের অংশ নয় -
(ক) এএলইউ (খ) কন্ট্রোল ইউনিট (গ) রেজিস্টার অ্যারে (ঘ) র্যাম ২। কম্পিউটারে প্রক্রিয়াকরণের কাজ করে-
(ক) কীবোর্ড (খ) মাউস
(গ) সিপিইউ (ঘ) স্ক্যানার
৩। মাইক্রোপ্রসেসরের - অংশটি ডাটা প্রসেসিংএ ব্যবহূত হয়?
(ক) ALU (খ) Control Unit (গ) Resister Array (ঘ) Accumulator
৪। মাইক্রো প্রসেসরের কাজ কি?
(ক) তথ্য ইনপুট দেয়া (খ) তথ্য মুদ্রণ করা (গ) তথ্য সংরক্ষণ করা (ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা
৫। IBM PC নামে মাইক্রো কমিপউটার -সালে বাজারে ছাড়া হয়?
(ক) ১৯৭১ (খ) ১৯৭৬
(গ) ১৯৮১ (ঘ) ১৯৮৫
৬।ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়?
(ক) মনিটরে (খ) কীবোর্ডে
(গ) রমে (ঘ) র্যামে
৭।ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কত ভাগে ভাগ করা যায়?
(ক) ১ (খ) ৩ (গ) ২ (ঘ) ৪ ৮। কোনটি উচ্চ মানের মুদ্রণ যন্ত্র-
(ক) ইংকজেট প্রিন্টার (খ) লেজার প্রিন্টার (গ) ইমপ্যাক্ট প্রিন্টার (ঘ) ডট প্রিন্টার
৯। ডট মেট্রিক্স প্রিন্টারে মুদ্রণ হয় - (ক) পিন ও রিবনের সাহায্যে
(খ) সেপ্র পদ্ধতিতে
(গ) লেজার রশ্মির সাহায্যে
(ঘ) বিশেষ পেনের সাহায্যে
১০।মডেম হচ্ছে -
(ক) সহায়ক স্মৃতি (খ) সিপিইউ এর অংশ (গ) তথ্য আদান প্রদানের যন্ত্র
(ঘ) উন্নতমানের প্রিন্টার
১১। কোন যন্ত্রের সাহায্যে কমিপউটারের ভাষাকে টেলিফোনের ভাষা এবং টেলিফোনের ভাষকে কমিপউটারের ভাষায় রূপান্তরিত করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়-
(ক) স্ক্যানার (খ) লাইট পেন
(গ) মডেম (ঘ) প্রিন্টার
১২।Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে-
(ক) MODULATE
(খ) DEMODULATE
(গ) MODEM
(ঘ) MODULE
১৩। লাইট পেন এক ধরনের-
(ক) ইনপুট ডিভাইস
(খ) স্মৃতি (গ) ইনপুট ডিভাইস (ঘ) মাইক্রোপ্রসেসর
১৪। প্লটার হচ্ছে -
(ক) আউটপুট ডিভাইস
(খ) ইনপুট ডিভাইস (গ) স্টোরেজ ডিভাইস (ঘ) কোনটিই নয়
১৫।প্লটার হচ্ছে এক ধরনের-
(ক) বিনোদন যন্ত্র
(খ) তথ্য বিনিময় যন্ত্র
(গ) গণনা যন্ত্র (ঘ) প্রিন্টার
১৬। নিচের কোনটি প্যারালাল পোর্টে যুক্ত হয়?
(ক) মডেম (খ) মাউস
(গ) সিডি-রম (ঘ) স্ক্যানার
১৭। নিচের কোন বাসটির কার্যকারিতা দ্বিমুখী?
(ক) ডাটা (খ) কন্ট্রোল
(গ) অ্যাড্রেস (ঘ) ইউএসবি
১৮। ইউএসবি পোর্ট কোন কোম্পানির উদ্ভাবিত?
(ক) এ্যাপল (খ) ডেল
(গ) ইনটেল (ঘ) এইচপি
১৯। এ্যাপলের সর্বশেষ পাওয়ার পিসি প্রসেসর কম্পিউটারগুলো কি নামে পরিচিত?
(ক) জি-২ (খ) জি-৩
(গ) জি-৪ (ঘ) জি-৭
২০। মেকিনটোশ কম্পিউটার কোন কোম্পানির প্রসেসর দিয়ে তৈরি?
(ক) এইচপি (খ) ইনটেল
(গ) মটোরোলা (ঘ) এএমডি
উত্তরপত্র: ১. গ২. গ৩. ক ৪. ঘ৫. গ ৬. ঘ৭. গ৮. খ
৯. ক১০. গ১১. গ১২. গ ১৩. ক ১৪. ক১৫. ঘ ১৬. গ১৭. ক
১৮. গ১৯. গ২০. ক
