কলেজে ভর্তি হতে পারছে না এরশাদ

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৪২
পঞ্চম শ্রেণী থেকেই রিক্সা চালানোর পাশাপাশি নিয়মিত পড়ালেখা করে আসছে এই উদ্যমী ছাত্র। চলতি বছর চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে জিপিএ-৪ পেয়েছে এরশাদ। ভবিষ্যতে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার অধিক ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থাভাবে কারিগরি কলেজে ভর্তি হতে পারছে না সে। হোসেন মোহাম্মদ এরশাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের রিক্সা চালক মইদর আলীর ছেলে। প্রাইভেট টেকনিক্যাল কলেজে ভর্তি হতে পাঁচ হাজার টাকা লাগে। আমার কাছে কোন টাকা নেই।