চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সদ্য এসএসসি পাস এক কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করেছে মো. ফরিদ নামে এক যুবক। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখিল মিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদ ঐ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মো. ফরিদের নেতৃত্বে ৭/৮ জন যুবক ৪/৫টি মোটর সাইকেল ও ১টি সিএনজি ট্যাক্সি নিয়ে কিশোরীর বাড়ি থেকে কিছুদূরে গাড়িগুলো রেখে বাড়িতে ঢুকে কিশোরীটিকে অপহরণ করে। এ সময় বাড়িতে থাকা মেয়ের মা, চাচীসহ অন্য মহিলারা বাধা দিতে গেলে তাদেরকে শারীরিকভাবে অপদস্থ ও লাঞ্ছিত করা হয়। ফরিদ একই এলাকার মো. ওসমান গণি প্রকাশ বাঁশি সওদাগরের ছেলে।। অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় ১টি মোটর সাইকেল চাবিসহ ফেলে যায়। এব্যাপারে গত শনিবার সাতকানিয়া থানায় ফরিদকে প্রধান আসামী করে একটি মামলা হয়েছে।
