পেপ গার্দিওলাকে শুভ কামনা জানালেন ইয়ুপ হেইঙ্কস। বায়ার্ন মিউনিখে হেইঙ্কসের স্থলাভিষিক্ত হয়েছেন গার্দিওলা। গত রবিবার জার্মানির ‘কিকার’কে দেয়া এক সাক্ষাত্কারে হেইঙ্কস জানান তিনি গার্দিওলার সফলতা দেখতে চান। হেইঙ্কস বলেন, ‘আমি রোমাঞ্চিত হবো যদি বায়ার্ন আবারো লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয় করে।’ তার কোচিংয়ে বায়ার্ন গত মৌসুমে ঐতিহাসিক ‘ট্রিপল’ জয় করে। তিনি বিশ্বাস করেন বায়ার্ন গার্দিওলাকে নির্বাচন করে ভুল করেনি। হেইঙ্কস এটিকে ভবিষ্যত্ প্রজম্মের জন্য সঠিক সিদ্ধান্ত হিসেবে মনে করেন। বার্সেলোনার সাথে গার্দিওলা ১৪টি শিরোপা জয় করেন। ২৬ জুন মিউনিখে গার্দিওলা বায়ার্নের সাথে প্রথম অনুশীলন শিবিরে যোগ দেবেন।
