তৃতীয় বিভাগ ক্রিকেট

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৬
তৃতীয় বিভাগ ক্রিকেটের সুপার লিগ পর্বের পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, হিল্লোল যুব সংঘ ও ঢাকা রয়েল ক্রিকেটার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ফিয়ার ফাইটার্স ২০ রানে হারিয়েছে মাতুয়াইল ক্রিকেট একাডেমিকে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ৭ উইকেটে হারিয়েছে সোনার বাংলা ক্রীড়া চক্রকে। সিটি ক্লাব মাঠে হিল্লোল যুব সংঘ ৫ উইকেটে হারিয়েছে মিরপুর বয়েজ ক্লাবকে। বিকেএসপিতে ঢাকা রয়েল ক্রিকেটার্স ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্রিকেটার্সকে।