জীবনের প্রতি ভালোবাসা
গাছগাছালি পরিবেষ্টিত হয়ে থাকাটা কিন্তু কঠিন কিছু নয়। এতে যেমন ভালো লাগারও একটি বিষয় থাকে, ঠিক তেমনই এ পরিবেশটাই জীবনের প্রতি গভীর ভালোবাসা তৈরি করে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপক ২৯৮ জন বৃদ্ধ বাগান-মালিকের ওপর গবেষণা করেই এই তথ্য পেয়েছেন। তারা গবেষণায় দেখেছেন, ওই বৃদ্ধ ব্যক্তিদের জীবনে আনন্দ, বিশ্বাসের পরিমাণ এবং আত্মসংযম অন্যদের চেয়ে অনেক বেশি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
মনে রাখবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার প্রাথমিক চিকিত্সা হলো শারীরিক পরিশ্রম। আর নিজের বানানো বাগানে সক্রিয়ভাবে কাজ করা একজন মানুষ কম করে হলেও সপ্তাহে অন্তত ১৫০ মিনিট পরিশ্রম করার সুযোগ পান। এই পরিশ্রমেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় অনায়াসেই। অবশ্য এমনটাই বলেছেন কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা জানান, যারা নিজের বাগানে পরিতৃপ্তি নিয়ে পরিশ্রম করেন, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি একদম নিচের দিকে।
গভীর ঘুমের জন্য
বাগানে পরিশ্রম করলে যেমন শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়, ঠিক তেমনই তা মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। বাগানে পরিশ্রম করলে ভালো ঘুম হয়। আর এই ভালো ঘুমের কারণেই ভুলে যাওয়া কিংবা অত্যধিক উত্তেজনার মতো রোগগুলো কমে আসে অনেকাংশেই। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হর্টিকালচার সায়েন্সের গবেষকেরা গবেষণায় এ ধরনের নিশ্চয়তাই দিচ্ছেন।
