মেয়েদের জন্যে সময়োপযোগী কোর্স

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:২৯
জীবন গড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসএসসি-এইচএসসি পাসের পর। এখান থেকেই সঠিক পেশার বিষয় নির্বাচন করে লেখাপড়া করতে হয়। আর এক্ষেত্রে যদি একটু ভুল হয় তবে এর মাশুল দিতে হয় সারা জীবন ভর। এদিক দিয়ে মেয়েদের জন্য দ্রুত পেশাজীবী হতে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং হতে পার একটি সময়োপযোগী বিষয়। এই ডিগ্রি অর্জন করে সাধারণত বেকার বসে থাকতে হয় না। সবারই সাধরণত অ্যাভিয়েশন খাতে চাকরি হয়। কিছু ক্ষেত্রে শিক্ষারত অবস্থায়ই চাকরি হয়ে যায়। এদেশের অসংখ্য মেয়ে এই কোর্স করে দেশ-বিদেশে চাকরি করছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এদেশে এই কোর্স পরিচালনাকারী শীর্ষ প্রতিষ্ঠান ক্যাটেকের সাথে যোগাযোগ করে, যাদের ঠিকানা সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা ফোন ০১৯৩৭১৮২৪৭০। একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এই কোর্স করে। বিশ্বের যেকোনো উন্নত দেশে এই কোর্সের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার, ইন্টার্নি, চাকরি, উচ্চশিক্ষা প্রভৃতির জন্যে ভিসা নিয়ে যেতে পারে যেকোনো সময়। কোর্সটি করতে পারে এসএসসি-এইচএসসি অথবা এ-লেভেল, ও-লেভেল করা শিক্ষার্থীরা। এর শিক্ষার ধরন অনেক সহজ। আর খরচও অনেক কম। এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ-লেভেল করতে সর্বমোট খরচ পড়বে মাত্র তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে মোট খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর ইউকেতে কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে সেমিস্টারওয়াইজ ১ বছরের টিউশন ফি দিতে হবে।