কে ক্র্যাফ্ট
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ফ্যাশন হাউস কে ক্র্যাফ্ট সেজেছে ‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে...!!’ শীর্ষক বর্ষা সংগ্রহ নিয়ে। বর্ষা কালেকশনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, স্কার্ট-টপস্, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক। এ ছাড়া নানা ফ্যাশন এক্সেসরিজ ও ঘর সাজানোর সামগ্রী। এবারের কালেকশনে প্রধানত সাদা, গোলাপি, আকাশী, পেস্ট গ্রিন, অ্যাশ, নীল ও লেমনের নানা শ্যাড ব্যবহূত হয়েছে। সালোয়ার-কামিজে ব্যবহূত হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, টাই অ্যান্ড ডাই, মেশিন ও হাতের এমব্র্রয়ডারি। এসব পোশাক পাওয়া যাবে কে ক্রাফেটর সকল শোরুমে।
জেন্টল পার্ক
তারুণ্যের লাইফস্টাইলের সঙ্গে যুত্সই পোশাক ডিজাইন করছে জেন্টল পার্ক, সঙ্গে থাকছে নানা ফ্যাশন অনুষঙ্গ। এ ছাড়াও প্যাটার্ন বৈচিত্র্য আর সময়োপযোগী ডিজাইন প্রাধান্য পাচ্ছে ব্র্যান্ডটির মেনজ আউটলেটগুলোতে। বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ২-এর পর আরও একটি আউটলেটের দুয়ার খোলা উত্সব অনুষ্ঠিত হলো সম্প্রতি। লেভেল ৩-এর এই নয়া আউটলেটটিতে মূলত ক্যাজুয়াল সিগনেচার কালেকশনের পাশাপাশি পাঞ্জাবির ট্রেন্ডি কালেকশনগুলোই প্রাধান্য পাবে।
পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও কক্সবাজারের আউটলেটগুলোতে থাকছে শার্ট, প্যান্টসহ ক্যাজুয়াল টিশার্ট।
শিক্ষিকাদের জন্য ছাড় !!!!
শিক্ষিকাদের প্রতি সম্মান জানাতে ধানমন্ডির ‘হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন’ পুরো জুন ‘টিচার মাস’ হিসেবে পালন করছে। এই উপলক্ষে প্রতি রবি হতে বৃহস্পতিবার পর্যন্ত টিচারদের জন্য রয়েছে সার্ভিসের উপর বিশেষ ছাড় এবং ফ্রি ফেসিয়াল।
মুমু মারিয়া
বর্ষার রংগুলোকে মাথায় রেখে মুমু মারিয়া এনেছে নতুন ডিজাইনের বর্ষার বাহারি পোশাক। আরও পাওয়া যাচ্ছে প্রি-ঈদ কালেকশন, যা গরমে আরামদায়ক রোজায় পরার উপযোগী। রয়েছে লাল, নীল, রেগুনী, হালকা হলুদ ও সাদা-কালো রঙের আর বিভিন্ন সাইজের। এসব পোশাক পাওয়া যাবে মুমু মারিয়ার আউটলেটগুলোতে।
মুসলিম কালেকশন
এই গরমে নতুন ডিজাইনের এক্সক্লুসিভ সুতি শার্ট নিয়ে এসেছে তারুণ্যের প্রিয় ব্র্যান্ড মুসলিম কালেকশন। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এসব শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে। সময় উপযোগী কাপড় ও আধুনিক ফ্যাশনের কথা মাথায় রেখেই মুসলিম কালেকশন আকর্ষণীয় এই শার্ট তৈরি করেছে। এসব শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে গরম উপযোগী আরামদায়ক কাপড়।
এমপ্রেস-এ ছাড়
রাজধানী ঢাকার খ্যাতনামা ফ্যাশন হাউস এমপ্রেস সম্প্রতি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ২০১২ সালের ১ জুলাই এমপ্রেস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং মাত্র ১ বছরের মধ্যেই দেশের ফ্যাশন ভুবনে নিজের সুদৃঢ় অবস্থান গড়ে নেয়। এমপ্রেসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আউটলেটে প্রথমবারের মতো পোশাকের মূল্যের উপর শতকরা ৭০ ভাগ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। এই বিশেষ ছাড় ১২ জুন শুরু হয়ে চলবে ১ জুলাই পর্যন্ত। এমপ্রেসের পণ্যের সুবিশাল সম্ভারের মধ্যে রয়েছে বহুবর্ণিল বৈচিত্র্যময় লং কামিজ, শাড়ি ও আকর্ষণীয় জুতো ও পার্স।
লাক্স কিনে জিতুন হীরার লকেট
‘লাক্স কিনে জিতে নিন হীরার লকেট’ প্রতিযোগিতার, হীরার লকেট হস্তান্তর করা হলো খুলনায়। সারাদেশে মোট ২০০০টি হীরার লকেট হস্তান্তর করা হবে। সম্প্রতি খুলনায় হস্তান্তর করা হলো ‘লাক্স কিনে জিতে নিন হীরার লকেট’ প্রতিযোগিতার খুলনার প্রথম ৯৩টি হীরার লকেট। এ ছাড়াও দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে হস্তান্তর অনুষ্ঠান। এখন পর্যন্ত ৫০০টি হীরার লকেট হস্তান্তর করা হলো, আরও বাকি ১৫০০টি হীরার লকেট। গত ১১ মে থেকে শুরু হয় ‘লাক্স কিনে জিতে নিন হীরার লকেট’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ১০০ গ্রাম লাক্স কিনে মোড়কের গায়ের কোডটি এসএমএস করেন এই বিজয়ীরা। এর পর ফিরতি এসএমএস-এর সঠিক উত্তর দিয়ে তারা জিতে নিলেন একটি করে হীরের লকেট। উল্লেখ্য, ‘লাক্স কিনেন জিতে নিন হীরার লকেট’, ১০০ গ্রাম লাক্সের বিশেষ প্যাক কিনে যে কেউ জিতে নিতে পারেন একটি হীরার লকেট। মোড়কের পেছনের ৯-ডিজিট কোডটি এসএমএস করুন ৭৪৬৪ নম্বরে এবং ফিরতি এসএমএস-এর সঠিক উত্তর দিন। এই প্রতিযোগিতায় মোট ২০০০টি হীরার লকেট দেওয়া হবে, এই প্রতিযোগিতা চলবে ৩০ জুন পর্যন্ত।
একেসি-র এক
বছর পূর্তি
এডলফ খান’স ক্রিয়েশনস মডেল গ্রুমিং স্কুলের এক বছর পূর্তি উপলক্ষে গত ১০ জুন দৃক গ্যালারিতে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ ফ্যাশন শোয়ের। এডলফ খান’স ক্রিয়েশনসে অনেক ছেলেমেয়ে তৈরি হচ্ছে যারা মিডিয়াতে নিজের মেধা প্রমাণ করে কাজ করে যাবে। প্রায় ১২০ জন ছাত্র নিয়ে এডলফ খান’স ক্রিয়েশনসের এগিয়ে চলা। কোরিওগ্রাফার বুলবুল টুম্পা স্কুলের পোস্টার উন্মোচন করেন। তার সাথে এডলফ খানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘অটোগ্রাফ’-এর লঞ্চিং হয়। তারপর ডিজাইনার শাহরুখ আমিন টিংকু, বিবিয়ানার সত্যাধিকারী লিপি খন্দকার এবং বিউটি পার্লার রেড-এর সত্যাধিকারী আফরোজা কামালকে দিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। কস্টিউম ডিজাইন করেছেন নাজনীন শিমু এবং মুন্নী আফরোজ।
