আমার এই ভালো ফলাফলের পেছনে আমার বাবা-মা, শিক্ষকমন্ডলীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাঁরা আমাকে সকল সময় বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাঁরা আমাকে ভালো ফলাফলের গুরুত্ব বুঝিয়েছেন। আমার এই ভালো ফলাফলের মূল কারণ অধ্যবসায়।
এছাড়া সঠিকভাবে ও নিয়মানুযায়ী লেখাপড়া করা, শিক্ষকদের প্রত্যেকটি নির্দেশ যথাযথভাবে পালন করা, দিনের পড়া দিনে শেষ করা। অর্থাত্ সময়ের কাজ সময়েই শেষ করা। আমি সর্বক্ষণই মনোযোগ সহকারে পড়ালেখা করি। সৃজনশীল প্রশ্নের বোর্ড বই এর পাঠগুলো আগে ভালোভাবে বুঝে নেই এবং তা বারবার পড়ি। নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য বোর্ড বইয়ের লাইন বাই লাইন বারবার পড়ি। গণিতের সমস্যাগুলো বারবার খাতায় করে নেই এবং বন্ধু-বান্ধবদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। সমস্যা হলে তা শ্রেণিশিক্ষক এর কাছ থেকে বুঝে নেই। আমি ইংরাজি গ্রামার ও বাংলা ব্যকরণে নিয়মগুলো ভালোভাবে বিশ্লেষণ করে আয়ত্ব করি। আমার যদি কোন বিষয়ে সমস্যা দেখা দেয়, তাতে আমি ভেঙ্গে পরি না, ভয়ও করি না। সহজ-সরল মানসিকতা নিয়ে বিষয়টির মাঝে আনন্দ খুঁজি ।
অবসর সময়ে জ্ঞান-বিজ্ঞান অথবা আনন্দদায়ক বই পড়ি। আমার নিজ চেষ্টা এবং আন্তরিকতায় আমার এই সাফল্য এনে দিয়েছে। আমি আমার এ ভালো ফলাফলের জন্য অত্যন্ত আনন্দিত।
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]
