ফ্রি আউটসোর্সিং সেমিনার ও সম্মাননা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৩৪
ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের উদ্যোগে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পুরষ্কার বিতরণী, সম্মাননা অনুষ্ঠান ও ফ্রি আউটসোর্সিং সেমিনার। অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে কম বয়সী বাংলাদেশি কম্পিউটার প্রোগ্রামার, ৭ বছরের বিস্ময়বালক ওয়াসিক ফারহান রূপকথাকে বিশেষ সম্মাননা জানানো হয়। ক্রিয়েটিভ আইটি’র চেয়ারম্যান আতাউর রহমান কাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিন। সেমিনার অংশে ৩ শতাধিক আগ্রহী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এবারের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডপ্রাপ্ত ক্রিয়েটিভ পরিবারের দুজন সদস্য মো. আলী আজগর ও সফল প্রতিবন্ধী ফ্রিল্যান্সার মো. জাহিদুল ইসলামকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। ক্রিয়েটিভ আইটি দেশের ফ্রিল্যান্সারদের সহযোগিতা করে যাবে বলে জানানো হয় অনুষ্ঠানে।