সংসদে শিশু বিল পাস

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:৩৯
জাতীয় সংসদে শিশু বিল’২০১৩ কণ্ঠভোটে পাস হয়েছে। রবিবার বিকালে বিলটি উপস্থাপন করে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ পাসের প্রস্তাব করেন। বিলের উপর জনমত যাচাই ও বিলটি বাছাই কমিটিতে পাঠানোর জন্য বিরোধী দলের সদস্যদের দেয়া প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার সময় তারা বিল নয়, কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেন। এছাড়াও চার সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোটের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। বিলের উপর জনমত যাচাই ও বিলটি বাছাই কমিটিতে প্রেরণসহ সংশোধনী প্রস্তাব করেন বিরোধী দলের সদস্যরা। আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাফরুল ইসলাম চৌধুরী, আমজাদ হোসেন, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রেহানা আক্তার রানু, মোসাম্মত্ শাম্মী আক্তার। বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যদের দেয়া বক্তব্য অবান্তর ও অনাকাঙ্খিত। তারা যা বলেছেন সে নিয়ে আমি কোন কথা বলতে চাই না। এরপর কণ্ঠভোটে যাচাই ও বাচাই প্রস্তাবসহ সংশোধনী প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে বিলটি কণ্ঠ ভোটে পাস হয়।