বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে ফেরদৌসীর শাহনামা ও মনিরউদ্দীন ইউসুফ শীর্ষক আলোচনা, আবৃত্তি ও সাহিত্য পদক ২০১৩ প্রদান অনুষ্ঠান গত শনিবার ধানমন্ডির ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমীর সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর ড. রেযা দিয়ানাত ও কবি বেলাল চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ড. আমিনুর রহমান সুলতান। সভাপতি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ম. হামিদ। এবার কবি মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পেয়েছেন ছড়াকার আখতার হুসেন।
