চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাজেটে মসল¬ার উপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর কাছে গতকাল সোমবার একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে চেম্বার সভাপতি বলেন, এলাচি, দারুচিনি, লবঙ্গ ও কালো মরিচের উপর সর্বমোট শুল্কহার ৬২ শতাংশ, জায়ফল ও যত্রিকের উপর শুল্কহার ৩৬ শতাংশ রয়েছে।
তিনি আরো উল্লে¬খ করেন এস.আর.ও নং-২৫৯- আইন/২০১২ এ দারুচিনি, লবঙ্গ, এলাচি, জিরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হিসেবে ঘোষণা দেয়া হলেও শুল্কহারে কোন পরিবর্তন হয়নি। প্রতিবেশী দেশ ভারতে লবঙ্গসহ বেশ কিছু পণ্যের সর্বমোট শুল্কহার মাত্র ৯ শতাংশ এবং মায়ানমারে সর্বমোট শুল্কহার ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মাহবুবুল আলম চোরাচালান রোধকল্পে ও বৈধ আমদানিকারকদের স্বার্থ রক্ষার্থে এবং সর্বোপরি জাতীয় রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে উপরোক্ত পণ্যের উপর থেকেও সম্পূরক শুল্কহার এবং রেগুলেটরী শুল্কহার সম্পূর্ণ প্রত্যাহার করলে সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং আমদানিকারকগণ প্রচুর ক্ষতির সম্মুখীন হতে রেহাই পাবে উল্লে¬খ করে এ বিষয়ে অর্থমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
