প্রেমিক-প্রেমিকা ফোনে কথা বলার সময় :
—ধরো বিয়ের পর আমার চাকরি চলে গেল। খাওয়াতে পরাতে পারছি না তোমাকে। তখন কী করবা?
—আমার খালি তুমি হলেই চলবে। না খেয়েও বেঁচে থাকতে পারব।
—সত্যি তো?
—হ্যাঁ গো। আচ্ছা ওয়েট, কীসের যেন গন্ধ আসতেছে।
কিছুক্ষণ পর।
—হ্যালো, কীসের গন্ধ আসছিল, দেখছিলা?
—কথা বলবা না তুমি। মেজাজ খারাপ অনেক।
—ওমা কী করলাম?
—তোমার সাথে কথা বলতে গিয়ে চুলায় মাংসের তরকারি পুড়ে গেছে। এখন খাব কী, মাংস ছাড়া আবার আমি ভাত খেতেই পারি না! সব তোমার জন্য, প্রেম দেখাতে আসছে!
—প্রেম যে কে দেখায় সেইটাই তো বুঝি না!
