তোমাদের জন্য লেখা

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৮:২১
রাজকুমারির হার রাজ কুমারির হার একখানি ছড়া-কবিতার বই। এ বইটি লিখেছেন নিয়াজজান কবীর। নিয়াজজান কবীর বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে আসছেন। রাজকুমারির হার তার প্রথম প্রকাশিত বই। এটি দুই হাজার বার সারের বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটিতে মোট ২৬টি ছড়া-কবিতা। এগুলো বিভিন্ন বিষয়কে নিয়ে লেখা। প্রথম লেখাটি আমাদের মহান ভাষা আন্দোলনকে নিয়ে লেখা। বইটিতে আরো রয়েছে রাস্তি-ঘরের ছেলে, নিজের গ্রাম, বাঁশি, দাবা-খেলা, বন্ধু, ফুটবল, বাংলাদেশের স্বাধীনতা, রাজকুমার ও রাজকুমারির হার নিয়ে ছড়া-কবিতা। গ্রন্থিত ছড়া-কবিতার ছন্দ ও মিলে কোন ত্রুটি নেই। তাইতো প্রখ্যাত কবি তার সম্পর্কে লিখেছেন: তোমার মধ্যে লেখার আভাষ রয়েছে। সংগ্রামকে নিয়ে নিয়াজজানের একটি ছড়া খুবই সুন্দর। তিনি লিখেছেন: “আমার বাড়ি রূপের শাড়ি ইরতাতলী গাঁয়, হিজল বনের ফাঁকে ফাঁকে শাপলা দেখা যায়। ঘুঘু শালিক দোয়েল-শ্যামা আপন মনে ডাকে, কসী কাঁখে পল্লীবধূ ছোটে নদীর বাঁকে। বইটি অন্যান্য ছড়া কবিতাগুলো সুন্দর। এটি প্রকাশিত হয়েছে কাকরাইলের ঐক্য প্রকাশনী থেকে। ভেতরের ছবি ও প্রচ্ছদ এসএম শাসুদ্দিনের আঁকা। প্রচ্ছদটি আকর্ষণীয় । মূল্য একশত টাকা। রাজকুমারির হার ছোটদের কাছে আদৃত হবে। —রোকসানা ফেরদৌস।