প্রকাশ : ১৮ জুন ২০১৩, ১৮:২৩আপডেট : ১৮ জুন ২০১৩, ১৮:২৩
একটি পাখি কেবল দিচ্ছিল
আমার দিকে উঁকি;
অবাক চোখে আমি তখন
পাখির মুখোমুখি।
সকাল বিকাল মনের মাঝে
সেই পাখিটার খেলা
পাখিটি কি রঙিন ঘুড়ি
কিংবা মেঘের ভেলা।
সারাবেলা পাখিটা দেয়
মনের ভিতর হানা
স্বপ্ন নামের সেই পাখিটার
নানা রঙের ডানা।