নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রস্তুতি

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৯:২৫
ব্যবসায় উদ্যোগ কামরুল হাসান দিপু প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ গ্রীণফিল্ড কলেজ, ঢাকা অধ্যায় ঃ ১ প্রিয় শিক্ষার্থীরা আজ ব্যবসায় উদ্যোগ থেকে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো প্রশ্ন ১:ব্যবসায় কী? উত্তরঃ বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। প্রশ্ন ২:ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি? উত্তরঃ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। প্রশ্ন ৩:ব্যবসায়ের উত্পত্তির মূলে কী ছিল? উত্তরঃ ব্যবসায়ের উত্পত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। প্রশ্ন ৪:কীভাবে ব্যবসায়ের উদ্ভব হয়? উত্তরঃ অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে ব্যবসায়ের উদ্ভব হয়। প্রশ্ন ৫:বিউটি পার্লার কোন ধরনের ব্যবসায়? উত্তরঃ বিউটি পার্লার একটি সেবাধর্মী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রশ্ন ৬:কীভাবে অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়তে থাকে? উত্তরঃ মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে দিন দিন অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়তে থাকে। প্রশ্ন ৭:দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণে কিসের প্রচলন হয়? উত্তরঃ দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণের লক্ষ্যে স্বর্ণ-রোপ্যের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন ঘটে। প্রশ্ন ৮: ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? উত্তরঃ ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়; যেমন- প্রচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ। প্রশ্ন ৯:মোবাইল ব্যাংকিং কোন যুগের নিদর্শন? উত্তরঃ মোবাইল ব্যাংকিং ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন। প্রশ্ন ১০ :শামুক, ও কড়ি ব্যবহার ব্যবসায়ের কোন যুগের নিদর্শন? উত্তরঃ শামুক, ও কড়ি ব্যবহার ব্যবসায়ের মধ্যযুগের নিদর্শন। প্রশ্ন ১১:শিল্প বিপ্লব ব্যবসায়ের কোন যুগের ফসল? উত্তরঃ শিল্প বিপ্লব ব্যবসায়ের আধুনিক যুগের ফসল। প্রশ্ন ১২:আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা যায়? উত্তরঃ আধুনিক ব্যবসায়কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়; যেমন-শিল্প, বাণিজ্য ও,সেবা। প্রশ্ন ১৩:শিল্প কী? উত্তরঃ শিল্প হল উত্পাদনের বাহন। প্রশ্ন ১৪:বাণিজ্য কাকে বলে? উত্তরঃ ব্যবসায়ের বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। প্রশ্ন ১৫:প্রত্যক্ষ সেবা কী? উত্তরঃ স্বাধীন পেশায় নিয়োজিত থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে সেবাকর্ম বা বৃত্তি প্রদান করাকে প্রত্যক্ষ সেবা বলে। প্রশ্ন ১৬:নির্মাণ শিল্প কাকে বলে? উত্তরঃ যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি তৈরি করা হয়, তাকে নির্মাণ শিল্প বলে। প্রশ্ন ১৭:উত্পাদন শিল্প কী? উত্তরঃ শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে উত্পাদন শিল্প বলে। প্রশ্ন ১৮:গ্যাস উত্পাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত? উত্তরঃ গ্যাস উত্পাদন ও বিতরণ সেবা শিল্পের অন্তর্গত একটি উপাদান। প্রশ্ন ১৯:হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত উপাদান? উত্তরঃ হ্যাচারি প্রজনন শিল্পের অন্তর্গত উপাদান। প্রশ্ন ২০:ব্যবসায়ের বিভিন্ন বাধা দূরীকরণে কিসের প্রয়োজন হয়? উত্তরঃ ব্যবসায়ের বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গের প্রয়োজন হয়; যেমন-পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি। প্রশ্ন ২১:পরিবহন কিসের উপাদান? উত্তরঃ পরিবহন বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রশ্ন ২২:পণ্য বিনিময় কী কনে? উত্তরঃ পণ্য বিনিময় মালিকানা সংক্রান্ত বাধা দূর করে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। প্রশ্ন ২৩:বিমা কী? উত্তরঃ বিমা এক প্রকার ব্যবসায়। এটি ব্যবসায়ের ঝুঁকিসংক্রান্ত বাধা দূর করে। প্রশ্ন ২৪:ব্যবসায়ের অর্থসংক্রান্ত বাধা দূরীকরণে কোনটি অবদান রাখে? উত্তরঃ ব্যাংক ব্যবসায়ের অর্থগত বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রশ্ন ২৫:বিজ্ঞাপন কী? উত্তরঃ বিজ্ঞাপন হল ব্যবসায়ের তথ্য ও প্রচারসংক্রান্ত বাধা দূরীকরণের লক্ষ্যে একটি নৈর্ব্যক্তিক মাধ্যম। প্রশ্ন ২৬:অডিট ফার্ম কী? উত্তরঃ অডিট ফার্ম একটি সেবাধর্মী ব্যবসায়। প্রশ্ন ২৭:ব্যবসায়ের ফলে কী হয়? উত্তরঃ ব্যবসায়ের ফলে একটি দেশে সঞ্চয় বৃদ্ধি, মূলধন বণ্টন, জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়। প্রশ্ন ২৮:পরিবেশ কী? উত্তরঃ কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমনসব উপাদানের সমষ্টিকে পরিবেশ বলে। প্রশ্ন ২৯:ঘোড়াশালে কোন শিল্পটি অবস্থিত? উত্তরঃ ঘোড়াশালে পলাশ সার কারখানাটি অবস্থিত। প্রশ্ন ৩০:ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তরঃ ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রদানত ছয় ভাগে ভাগ করা যায়। প্রশ্ন ৩১:প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লিখ। উত্তরঃ জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ ও নদনদী হল প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রশ্ন ৩২:Environment’ এর বাংলা কী? উত্তরঃ Environment’-এর বাংলা হল পরিবেশ। প্রশ্ন ৩৩:মসলিন কাপড়ের জন্য বাংলাদেশের কোন স্থানটি বিখ্যাত ছিল। উত্তরঃ মসলিন কাপড়ের জন্য বাংলাদেশের সোনারগাঁও এক সময় সারা পৃথিবীজুড়ে বিখ্যাত ছিল। প্রশ্ন ৩৪:পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে কী হিসেবে অভিহিত করেন? উত্তরঃ পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে Porto Grando বা বৃহত্ সমুদ্র বন্দর বলে অভিহিত করেন।