মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৯:২৬
সাইফুল ইসলাম সিয়াম, শিক্ষার্থী সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল ভর্তি পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য উদ্ভিদবিজ্ঞান বিষয়ের কোষস্থ জৈব রসায়ান এবং টিস্যু টিস্যুতন্ত্র ও সেকেন্ডারি বৃদ্ধি অধ্যায় থেকে আলোচনা করা হল। ১) নিচের কোনটি মিথ্যা? ক টেট্রোজ-ইরিথ্রোজ খ)পেন্টোজ-রাইবোস গ) পলিস্যাকারাইড-গ্যালাক্টোজ ঘ) হেক্সোজ-মল্টোজ ২) গ্লুকোজ এর ক্ষেত্রে কোনটি সত্য নয়? ক) ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরিতে ব্যবহূত হয় খ) ভিটামিন C তৈরিতে ব্যবহূত হয় গ) মস্তিস্কের একমাত্র খাদ্য হল গ্লুকোজ ঘ) এটি একটি কিটোজ শ্যুগার ৩)নিচের কোনটি পেন্টোজ মনোস্যাকারাইড? ক) অ্যারাবানাইজ খ)ম্যানোজ গ) ফ্রুক্টোজ ঘ)গ্যালাক্টোজ ৪) কোনটি স্টার্চ এর ব্যবহার নয়? ক) ট্রাইটেশনের নির্দেশক খ) গ্লুকোজ তৈরী গ) অ্যালকোহল প্রস্তুতি ঘ) পেশীর শক্তি যোগান ৫) গ্লাইকোজেন এর ক্ষেত্রে কোনটি সঠিক? ক) প্রাণী দেহে সঞ্চিত খাদ্য খ) উদ্ভিদে সঞ্চিত খাদ্য গ) যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে বাহিত হয় ঘ) আয়োডিন দ্রবণ প্রয়োগে কাল-নীল বর্ন লাভ করে ৬) আপেক্ষিক মিষ্টতার ক্ষেত্রে কোনটি সঠিক? ক) স্যাকারাইন-৪০০ খ) ফ্রুক্টোজ-৩২ গ)সুক্রোজ-৫০০ ঘ)গ্লুকোজ-৭৪ ৭) সেলুলোজের ব্যবহার নয় কোনটি? ক) উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য খ) কাগজ ও বস্ত্র শিল্পের প্রধান উপাদান গ) নাইট্রেট বিজারক ঘ)এসিটেট ফটোগ্রাফিক ফিল্ম ৮) যৌগিক লিপিডের উদাহরণ নয় কোনটি? ক) লিপোপ্রোটিন খ) সায়ানোলিপিড গ) গ্লাইকোলিপিড ঘ) ফসফোলিপিড ৯) কোনটি অসমপৃক্ত ফ্যাটি এসিড? ক) লরিক এসিড খ) এরাকিডনিক এসিড গ) পামিটিক এসিড ঘ) মাইরিস্টিক এসিড ১০) নিচের কোনটি এমাইনো এসিডের কাজ? ক)প্রোটিন তৈরি খ) PH নিয়ন্ত্রণে সহায়তা করা গ) ক ও খ উভয় ঘ)একটিও নয় ১১) কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো এসিড? ক) ট্রিপ্টোফ্যান খ)সিস্টিন গ) টাইরোসিন ঘ)সেরিন ১২) নিচের কোনটি মিথ্যা? ক) ক্ষুদ্রতম প্রোটিন-প্রোলামিন খ) দুধের প্রোটিন-ল্যাকটালবুমিন গ) ডিমের সাদা অংশ-অ্যালবুমিন ঘ)সকল এনজাইম ই প্রোটিন ১৩) কোষের অধিকাংশ RNA থাকে- ক) নিওক্লিওলাস খ) নিওক্লিওপ্লাজম গ) ক্রোমোসোম ঘ)সাইটোপ্লাজম ১৪) নিচের কোনটিতে DNA থাকে? ক) ক্রোমোসোম খ) মাইটোকন্ড্রিয়া গ) ক্লোরোপ্লাস্ট ঘ) ক,খ ও গ ১৫) নিচের কোনটি সত্য? ক) নিওক্লিওটাইডে থাকে পেন্টোজ শূগার,ফসফরিক এসিড খ) এনজাইম এর কার্যকারিতা PH এর উপর নির্ভর করে না গ) এনজাইম এর কার্যকারিতা সুনির্দিষ্ট ঘ) একটিও নয় ১৬) selaginella উদ্ভিদের ভাস্কুলার বান্ডল কীরুপ? ক)হ্যাড্রোসেন্ট্রিক খ)লেপটোসেন্ট্রিক গ)সমপার্শ্বীয় ঘ)সমদ্বিপার্শ্বীয় ১৭) নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে- ক) মজ্জা খ) অন্তঃত্বক গ) পরিচক্র ঘ) মুলত্বক ১৮) প্যারেনকাইমার বৈশিষ্ট্য নয় কোনটি? ক) কোষে লিগলিন উপস্থিত থাকে না। খ) কোষ প্রাচীর নরম, নমনীয়। গ) কোষ গহ্বর অপেক্ষাকৃত ছোট। ঘ) সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না। ১৯) দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তঃ স্টিলীয় অঞ্চলের অংশ কোনটি? ক) অধঃত্বক খ) পেরিসাইকল গ) অন্তঃত্বক ঘ) কর্টেক্স ২০) কোনটি প্রাইমারী ফ্লোয়েমে থাকে না— ক) সঙ্গীকোষ খ) ফ্লোয়েম ফাইবার গ) ফ্লোয়েম প্যারেনকাইমা ঘ) সীভনল ২১) নিচের কোনটি অন্তঃফ্লোয়েমের কাজ নয়- ক) অভ্যন্তরীণ অংশ রক্ষা করা খ) পানি পরিবহনে অংশগ্রহণ গ) নতুন কোষ সৃষ্টি ঘ) সবগুলি ২২) পাটের আঁঁশ কিসের উদাহরণ- ক) উড ফাইবার খ) জাইলেম ফাইবার গ) ফ্লোয়েম প্যারেনকাইমা ঘ) একটিও নয় ২৩) কোনটি সজীব? ক) ট্রাকিড খ) ভেসেল গ) জাইলেম ফাইবার ঘ) জাইলেম প্যারেনকাইমা ২৪) তরুক্ষীর কোষ পাওয়া যায়- ক) রাবার খ) কলা গ) আকন্দ ঘ) আফিম ২৫) দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে কেন্দ্র থেকে পরিধির দিকে টিস্যুর ক্রম- ক) মজ্জা> অন্তঃফ্লোয়েম> অন্তঃক্যাম্বিয়াম> জাইলেম> পেরিসাইকল খ) মজ্জা> জাইলেম> অন্তঃক্যাম্বিয়াম> অন্তঃফ্লোয়েম> পেরিসাইকল গ) মজ্জা> অন্তঃফ্লোয়েম> পেরিসাইকল> জাইলেম> অন্তঃক্যাম্বিয়াম ঘ) কোনটিই নয় উত্তরঃ ১(গ), ২(ঘ), ৩(ক), ৪(ঘ), ৫(ক, গ), ৬(ঘ), ৭(ক), ৮(খ), ৯(খ), ১০(গ), ১১(গ), ১২(ক), ১৩(ঘ), ১৪(ঘ), ১৫(গ), ১৬(ক), ১৭(ঘ), ১৮(গ), ১৯(খ), ২০(খ), ২১(ঘ), ২২(ঘ), ২৩(ঘ), ২৪(গ), ২৫(ক)।