ভ্যাট প্রিন্টার

আপডেট : ১৮ জুন ২০১৩, ২০:১৯
ভ্যাট সংশ্লিষ্ট চালান, মূসক প্রভৃতি প্রিন্ট করার জন্য লিবরা কম্পিউটার এইড বাজারে এনেছে ড্যাসকম ১১২৫ মডেলের ডট-ম্যাট্রিক্স প্রিন্টার। ২৪-পিন, ৮০-কলামের এই প্রিন্টারের রিবনের দৈর্ঘ্য অন্যান্য প্রিন্টারের চাইতে বেশি। প্রিন্টার হেডও বেশি টেকসই। সাশ্রয়ী এই প্রিন্টারের মূল্য ১৫,০০০ টাকা। ফোন :০১৭১৩০১৬৪৭৩।