ছবির অ্যাপ্লিকেশন হিসেবেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইন্সট্যাগ্রাম। এর জনপ্রিয়তাতে মুগ্ধ হয়েই ফেসবুক কিনে নিয়েছে এই অ্যাপ্লিকেশনটি। এবারে এতে তারা যুক্ত করতে যাচ্ছে ভিডিও শেয়ারিংয়ের সুবিধা। এতে করে ইন্সট্যাগ্রামের মাধ্যমেই ভিডিও ধারণ করে শেয়ার করা যাবে। কয়েকমাস আগে টুইটারের জন্য তৈরি করা ভাইন অ্যাপ্লিকেশনের মতো করেই তৈরি করা হয়েছে এই সেবাটি।
