ব্রত রায়
পাশের বাসার আবুল মিয়া
সেদিন বাসায় ফিরে
পুত্ররে কয়, ‘আন তো দাদা
গাছের লেবু ছিঁড়ে—
শরবত কর আচ্ছা করে
চিনি-লবণ দিয়ে।’
বউ শুনে কয়, ‘কোথায় যাব
মিনসেটাকে নিয়ে?
ছেলেরে কও ‘দাদা’, তোমার
দোষ চোখে? না মাথায়?’
দুঃখ নামে আবুল মিয়ার
দুইটি চোখের পাতায়!
আবুল বলে, ‘আমার ওপর
বৃথাই কেন রাগো?
এই গরমে কারোর মাথা
ঠিক থাকে না মা গো!’
