ডিসল্ট সিস্টেমস-থ্রিডি সফটওয়্যার ডিজাইন করেছে বিশেষ ধরনের ফ্লায়িং বাইক। ছবিতে অনুষ্ঠানে এই ফ্লায়িং বাইকের ডামি প্রদর্শন করছেন একজন মডেল। গত ১২ জুন চেক প্রজাতন্ত্রের প্রাগে এই বাইকের ডামি প্রদর্শনীর আয়োজন করা হয়।
000
ইলেকট্রনিক এন্টার-টেইনমেন্ট এক্সপোতে অংশ নেয় গেমিং জায়ান্ট সনি। তাদের প্লেস্টেশনের সর্বশেষ সংস্করণ প্লেস্টেশন ৪-এর প্রদর্শনী তারা এখানে করে। ছবিতে সনির স্টলে প্লেস্টেশন দেখছেন প্রদর্শনীতে আগত কয়েকজন দর্শনার্থী।
000
ই৩-তে নানা আয়োজনের মধ্য দিয়ে গেমিংপ্রেমীরা অংশ নেয়। বড় বড় সব গেমিং জায়ান্টই অংশ নেয় এতে। ছবিটি তোলা হয়েছে ই৩-এর উদ্বোধনের আগে। বিশালাকার রোবটের পাশে অপেক্ষমান দেখা যাচ্ছে আগতদের।
000
ফেসবুক সাইট অপারেশনের ভাইস প্রেসিডেন্ট টম ফার্লং (ডানে) এবং ডাটা সেন্টার ম্যানেজার জোয়েল কার্গেনকে দেখা যাচ্ছে ছবিতে। সুইডেনে স্থাপিত ফেসবুকের নতুন ডাটা সেন্টারের উদ্বোধনের সময় তোলা এই ছবিটি।
