গরম

আপডেট : ১১ মে ২০১৯, ১৮:২৯

 

সোহেল রানা

 

গরম গরম বড্ড গরম

গরম বলে কাকে

সংজ্ঞাসহ উদাহরণও 

জানছি এ বৈশাখে।

 

এই গরমে যেমন ক্ষতি

লাভও আছে কিছু

শুনবে কি লাভ বলছি শোনো

আওয়াজ করে নিচু।

 

গিন্নিটা যার মস্ত রাগি

পড়লে গরম বেশি

স্বাস্থ্য যদি হয় ভালো তার

আর না থাকে এসি।

 

রিচার্জেবল ফ্যানও যদি

নাইবা থাকে ঘরে

লোডশেডিংয়ের সময় সে বউ

রাগবে কেমন করে?

 

সুযোগ বুঝে হাতপাখাটা

ঘুরান যদি স্বামী—

তারপরও বউ রাগলে সেটা

নেহাতই পাগলামি!