ওয়েবে কিডনিসংশ্লিষ্ট রোগের তথ্য

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:৩৪
কিডনিসংশ্লিষ্ট রোগ ও চিকিত্সার তথ্য সহজ এবং দ্রুততার সঙ্গে সবার কাছে পৌঁছে দিতে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রোশ বাংলাদেশের সহযোগিতায় চালু হয়েছে Aurora নামের (www.aurora-bd.org) ওয়েবসাইটভিত্তিক একটি শিক্ষা কার্যক্রম। রাজধানীর এক হোটেলে ওয়েবসাইটের উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বিএসএমএমইউ কিডনি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর হারুন-অর রশিদসহ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা। এই ওয়েবসাইটে কিডনি সম্পর্কিত সব ধরনের তথ্যই পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।