বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ; ফুটবল বিশ্বের মূল দুটি শিরোপাই এখন স্পেনের দখলে। আর তাদের ভবিষ্যত্ প্রজন্ম যে বড়দের সাফল্যের ধারা ধরে রাখতেই আসছে সেটা সামপ্রতিক সময়ের পারফরম্যান্সই প্রমাণ করছে। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলো দেশটির অনূর্ধ্ব ২১ ফুটবল দল। গত মঙ্গলবার ইসরায়েলের জেরুজালেমে অনুষ্ঠিত টুর্নামেন্টটির ফাইনালে বার্সেলোনার থিয়াগো অ্যালক্যান্টারার হ্যাটট্রিকে দলটি ৪-২ গোলে হারায় ইতালিকে। গত বছর বড়দের ইউরো চ্যাম্পিয়নশিপেও এই ইতালিকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতে স্পেনের মূল দল। আর কাকতালীয় ভাবে সেই শিরোপাও ছিল তাদের টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ জয়।
