উইন্ডোজে একসঙ্গে একাধিক প্রোগ্রাম ওপেন করবেন যেভাবে

আপডেট : ১১ মে ২০১৯, ২১:১৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

আমরা সাধারণত উইন্ডোজের স্ক্রিনে একটি মাত্র প্রোগ্রাম ওপেন করতে পারি। কখনো অন্য কোনো প্রোগ্রাম ওপেন করতে হলে আলাদা একটি ট্যাব ওপেন করে থাকি।  উইন্ডোজে একটি স্ক্রিনেই একাধিক প্রোগ্রাম ওপেন করা সম্ভব। এজন্য আপনাকে কিছু কৌশল অনুসরণ করতে হবে।

আপনি যখন কোনো অ্যাপ রান করার জন্য স্টার্ট মেন্যুতে ক্লিক করেন, তারপরে স্টার্ট মেন্যু থেকে অ্যাপ রান করলে স্টার্ট মেন্যু গায়েব হয়ে যায়। আবার নতুন করে স্টার্ট মেন্যু ওপেন করতে হয় তারপরে নতুন করে ক্লিক করে কোনো অ্যাপ রান করাতে হয়। যখন আপনি একটি সময়ে কেবল একটি অ্যাপই রান করবেন, ঠিক আছে এটা ব্যাপার না; কিন্তু যদি একসঙ্গে অনেক অ্যাপ রান করানোর দরকার পরে, ব্যাপারটা একটু ঝামেলার হয়ে দাঁড়ায় না?

এখন প্রশ্ন হচ্ছে, কেনো আপনি এই ঝামেলা সহ্য করবেন? যেখানে ছোট্ট একটি ট্রিক ব্যবহার করে বারবার স্টার্ট মেন্যু ক্লোজ না হয়েই একসঙ্গে যতইচ্ছা প্রোগ্রাম ওপেন করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রসেসটি পানির থেকেও সহজ!

প্রথমে স্টার্ট মেন্যু ওপেন করুন তারপরে কী-বোর্ড থেকে উইন্ডোজ কী চেপে ধরে থাকুন। এবার যে যে অ্যাপগুলো রান করাতে চান সেগুলোর উপরে ক্লিক করতে থাকুন। তারপরে কী-বোর্ড থেকে উইন্ডোজ কীটি চাপা ছেড়ে দিন। এবার দেখবেন একসঙ্গে আপনার সকল ক্লিক করা অ্যাপ এক পলকে রান হয়ে যাবে! বারবার ‘স্টার্ট মেন্যু ওপেন, অ্যাপে ক্লিক, স্টার্ট মেন্যু গায়েব, আবার স্টার্ট মেন্যু ওপেন’ এগুলো করতে হবে না।

তবে হ্যাঁ ফুল স্ক্রিন গেম এভাবে ওপেন করতে যাবেন না । সেক্ষেত্রে গোলমাল হয়ে যেতে পারে। ব্রাউজার, চ্যাট সফটওয়্যার, মিউজিক প্লেয়ার, ফটোশপ— এগুলোকে এভাবে একসঙ্গে ওপেন করতে পারেন।