ডেল বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে অবমুক্ত করেছে ডেল ভস্ট্রো ৫৪৬০ মডেলের ল্যাপটপ। রাজধানীর একটি হোটেলে ডেলের এই ল্যাপটপকে সবার সাথে পরিচয় করিয়ে দেন ডেলের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর। স্লিক ও ব্রাশড অ্যালুমিনিয়ামে তৈরি আল্ট্রা থিন এই ল্যাপটপটির পুরুত্ব ১৮.৩ মিলিমিটার ও ওজন ১.৫ কেজি। ইন্টেল তৃতীয় প্রজন্মের প্রসেসরে তৈরি এই ল্যাপটপের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩,৫০০ টাকা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ডেল বাংলাদেশের মার্কেটিং হেড শায়লা পারভিন। এর ফিচার তুলে ধরেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহমুদ কাইয়ুম। এ ছাড়াও ডেল-এর হেড অব চ্যানেল অ্যান্ড পার্টনার ডেভেলপমেন্ট মোহাম্মদ আতিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তাসহ ডেল ডিস্ট্রিবিউশন পার্টনারের প্রতিনিধিবৃন্দ এবং গণযোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
