দুমকি উপজেলার শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠছে শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের দুমকি, রাজাখালী, তালতলী, চরবয়েড়া শ্যামেরচর, জামলা, কার্তিকপাশা, আঠারোগাছিয়া মোল্লাখালী এলাকার সমর্থকরা ভোটাদের কাছে বারবার গিয়ে ভোট চাচ্ছেন। এমনকি রাত্রে পর্যন্ত ঘুম হারাম করে ভোটারদের কাছে গিয়ে ভোট দেয়ার জন্যে অনুনয় বিনয় করছে। ভোটাররা শান্তিতে ঘুমাতে পারছে না। সকল প্রার্থীরা উন্নয়নমূলক কাজ করবে বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে। ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলে চিন্তা করছেন। কেউ কেউ হয়ে যাওয়া সিটি করপোরেশন নির্বাচনের জের টেনে ভোট দিবেন এমন কথাও ভোটাররা বলছেন। দুটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯২১৫ জন । সর্বমোট ১৮টি ভোট কেন্দ্রে আগামী ২৩ জুন ভোটাররা ১১ বছর পরে ভোট দিতে যাবেন বলে তাদের মধ্যে বিপুল উত্সাহ দেখা দিয়েছে ।
