বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার জন্য রয়েছে সুন্দর পরিবেশ। খেলাধুলার জন্য বেশ সুনামও অর্জন করেছে এখানকার শিক্ষার্থীরা। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মনকে সতেজ ও প্রাণবন্ত রাখে। কিন্তু এখন খেলার মাঠে (স্টেডিয়াম মাঠ, বিভিন্ন হলের মাঠ, জিমনেশিয়াম মাঠ) প্রায় সময় গরু চরে। ফলে মাঠে ঘাস থাকে না এবং মাঠগুলো অমসৃণ হয়ে পড়েছে। দিনে- দিনে মাঠগুলো খেলার অনুপযোগী হয়ে উঠেছে। মূলত বহিরাগতদের অবাধ চলাচলের জন্যই এরূপ অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু এই বিষয়ে প্রশাসনের কোনো অগ্রগতি নেই। তাই বহিরাগতদের অবাধ চলাচল ও গরু চরানো বন্ধ করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
তানিউল করিম জীম
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২
