বাংলাদেশ-পাকিস্তান
অনুর্ধ্ব-১৬
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬: ৫০ ওভারে ২২৮/৯ (রাব্বি ৬৬, রনি ৩৫*, সাকিব শাহরিয়ার ৩৪; ফরহাদ ৪/৫৪, আসির মুঘল ৩/৫১)।
পাকিস্তান অনূর্ধ্ব-১৬: ৪১.৪ ওভারে ১৩৯/১০ (কাসিফ ৬৪, ওয়াকাস ২৭; রনি ২/১৯, রাব্বি ২/৩১, মুশফিক ২/৩৪)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬: ৮৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মাহফুজুর রহমান রাব্বি
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতেছিলো বাংলাদেশের কিশোররা। এবার একদিনের ম্যাচের সিরিজও জয়ে শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানী দলটাকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বাংলাদেশের টপ ও মিডল অর্ডার খুব ভালো কিছু করতে পারেনি। তিন নম্বরে নামা ইনফর্ম সাকিব শাহরিয়ার এর মধ্যে ৩৪ রানের ইনিংস খেলেন। তবে বাংলাদেশের স্কোরটাকে সম্মানজনক করেন মাহফুজুর রহমান রাব্বি। তিনি ৭১ বলে ৬৬ রানের একটা ইনিংস খেলেন। সাথে ৯ নম্বরে নামা আজিজুল হক রনি ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ।
জবাব দিতে নেমে ১১ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। এরপর কাসিফ আলী ৬৪ রানের একটা ইনিংস খেললেও পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান ঘুরে দাঁড়াতে পারেননি। ৪১.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের মুশফিক, রনি ও রাব্বি ২টি করে উইকেট নেন।
