সাইফুল ইসলাম সিয়াম, শিক্ষার্থী
সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য রইল প্রাণিবিজ্ঞান এর মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্র অধ্যায় থেকে নমুনা প্রশ্ন।
১। শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়-
ক) কম খ) বেশী গ) সমান ঘ) অর্ধেক
২। হূদপিন্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল কত?
ক) ০.৩ সেকেন্ড খ) ০.১ সেকেন্ড গ) ০.৭ সেকেন্ড ঘ) ০.৫ সেকেন্ড
৩। শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়?
ক) শিরা প্রাচীর তিন স্তরে গঠিত খ) লুমেন বড় গ) প্রাচীর স্থিতিস্থাপক
ঘ) হূদপিন্ডের রক্ত বহন করে
৪। সিলিয়াক ধমনী রক্ত বহন করে না কোন অঙ্গে?
ক) পাকস্থলি খ) বৃক্ক খ) প্লীহা ঘ) যকৃত
৫। সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকে বলা হয়-
ক) মিন প্রেসার খ) পালস প্রেসার গ) বেসাল প্রেসার ঘ) স্ট্রোক ভলিউম
৬। নিলয়ের ডায়াস্টোলের সময়কাল কত সেকেন্ড?
ক) ০.১ খ) ০.৫ গ) ০.৩ ঘ) ০.৭
৭। Rh- নেগেটিভ রক্ত অধিক পাওয়া যায় জনগোষ্ঠির মাঝে?
ক) ককেশিয়ান খ) কানাডিয়ান
গ) পাইরেনিজ এর বাস্ক ঘ)ফিলিপিনো
৮। লোহিত রক্ত কণিকা ধ্বংস হয় কোথায়?
ক) প্লীহা খ) অস্থিমজ্জা গ) যকৃত ঘ) বৃক্ক
৯। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয় ?
ক) অ্যালবুমিন খ) গ্লোবিওলিন গ) টাইরোসিন ঘ) ফিব্রিওনোজেন
১০। কার্বনডাইঅক্সাইড হিমোগ্লোবিন এর সাথে মিলে কী উত্পন্ন করে?
ক) অক্সি হিমোগ্লোবিন
খ) মিথ হিমোগ্লোবিন
গ) কার্বামিনো হিমোগ্লোবিন
ঘ) কার্বামাইনো প্রোটিন
১১। রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি?
ক) লসিকা নালী খ) রক্ত
গ) রক্তনালী ঘ) হূদপিন্ড
১২। নিচের কোনটি সঠিক নয় ?
ক) রক্তকণিকা= ৪৫%
খ) প্লাজমায় পানি = ৯১-৯২%
গ) আপেক্ষিক গুরুত্ব= ১.০৫৬ ঘ) অ্যালবুমিন= প্লাজমা প্রোটিন
১৩। লোহিত রক্ত কণিকার সংখ্যার ক্ষেত্রে ভুল কোনটি?
ক) শিশুদেহে = ৭০-৮০ লক্ষ
খ) পুরুষ= ৫০ লক্ষ
গ) মহিলা= ৩৫ লক্ষ
ঘ) ভ্রুণ= ৮০-৯০ লক্ষ
১৪। রক্তের সবচেয়ে বড় কণিকার নাম কী ?
ক) লিম্ফোসাইট খ) মনোসাইট গ) থ্রম্বোসাইট ঘ) নিউট্রোফিল
১৫। রক্ত জমাট বাধার উপাদান নয় কোনটি?
ক) ফিব্রিনোজেন খ) Ca2+
গ) প্রোথ্রম্বিন ঘ) ইরাইথ্রোসাইট
১৬। কোন গ্রুপের রক্তে কোনটি এন্টিবডি নেই
ক) A খ) B গ) AB ঘ) O
১৭। রক্ত নালীর অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?
ক) হেপারিন নিঃসরণ খ) রক্তের গতিশীলতা
গ) নালীর মসৃণতা ঘ) সবগুলো
১৮। রক্ত সঞ্চালনগত সমস্যার কারণে কোনটি হয় না?
ক) এইডস, জন্ডিস খ) ইউরেমিয়া গ) শ্বেতরক্তকণিকার অত্যাধিক বৃদ্ধি
ঘ) বুক ও পিঠে ব্যাথ্যা।
১৯। অ্যাজাইগাস ভেইন কোথায় রক্ত পৌঁছে দেয়?
ক) সুপিরিয়র ভেনাক্যাভা খ) ইনফিরিয়র ভেনাক্যাভা
গ) পোর্টাল ভেইন ঘ) কৃক্কীয় শিরা।
২০। হূদপিন্ডের প্রাচীরের স্তর নয়-
ক) এপিকার্ডিয়াম খ) পেরিকার্ডিয়াম গ) মায়োকার্ডিয়াম ঘ) এন্ডোকার্ডিয়াম।
উত্তরঃ ১)খ ২) খ ৩) গ ৪) খ ৫) খ ৬) খ ৭) গ ৮) গ ৯) গ ১০) গ ১১) ক ১২) গ ১৩) ক ১৪) খ ১৫) ঘ ১৬) গ ১৭) খ ১৮)্ল গ ১৯) খ ২০) ঘ
