নাদাল সেমিতে ফেদেরারের বিদায়

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৩৮

-ওয়েবসাইট

মাদ্রিদ ওপেন

স্পোর্টস ডেস্ক

রজার ফেদেরার ক্লে কোর্ট মৌসুমে ফিরলেও তা টিকলো কেবল তিন ম্যাচ। মাদ্রিদ ওপেনের  কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারিয়ে দিলেন অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম। ফেদেরার না পারলেও  সেমিফাইনালে উঠেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তার বিপক্ষ গ্রিক স্টেফানোস সিটসিপাস।

ফেদেরার আগের দিনেই বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ১২০০ জয়ের স্বাদ নিয়েছিলেন ফেদেরার। কেবল দুটো ম্যাচ পয়েন্ট বিসর্জনের কারণে তিনি হারলেন ৩-৬, ৭-৬ (১১) ও ৬-৪ গেমে। ফেদেরারের তিন বছর পর ক্লে কোর্টে ফেরাটা চটজলদি শেষ হয়ে গেলেও টেনিসের এই সুপারস্টার তাতে খুব বেশি হতাশ নন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজের খেলার ব্যাপারে খুবই ভালো বোধ করছি। মনে করি আমি এখানে কিছু ভালো ম্যাচ খেলেছি। মাটির কোর্টে এ মুহূর্তে ভালো বোধ করছি আমি। সপ্তাহটা ভালোই কেটেছে। হতাশার ব্যাপার হলো ম্যাচ পয়েন্টের কারণে হারাটা।’

সুইস এই তারকা গেল দুই মৌসুম ক্লে কোর্টে খেলেননি। এর কারণ মৌসুমের বাকি খেলাগুলোর জন্য নিজেকে ফিট রাখা। ২০১৫ সালের পর আবার ফরাসি ওপেনে খেলার সিদ্ধান্ত নেওয়ায় তার প্রস্তুতি হিসেবেই তিনি প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন।

পঞ্চম বাছাই থিয়েম অবশ্য গত দুই মৌসুম মাদ্রিদ ওপেনের রানার্সআপ। এখন তিনি পরের রাউন্ডে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের মুখোমুখি হবেন। জকোভিচকে অবশ্য খাদ্যে বিষক্রিয়ার কারণে  মারিন চিলিচের খেলতে না পারায় শেষ আটে নামতে হয়নি।

থিয়েমের সামনে এখন সুযোগ এসেছে চলতি বছরের তৃতীয় ট্রফি জয়ের। তার আগের দুটি জয় হলো বার্সেলোনা ও ইন্ডিয়ান ওয়েলসে। বার্সেলোনায় জয়টি পেয়েছিলেন তিনি নাদালকে হারিয়েই।

নাদাল অবশ্য গত শনিবার রাতে ৬৯ মিনিটের লড়াইয়ে স্ট্যান ওয়ারিংকাকে হারিয়ে সেমিফাইনালে যোগ দেন।