স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে আরো এক বছরের জন্য বাংলাদেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বাফুফে জানিয়েছেন জেমরি চুক্তি মে মাসেই শেষ হচ্ছে। তার সঙ্গে কথা হয়েছে দুই পক্ষ একমত, চুক্তি আরো বাড়বে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন জেমি তার বেতন বাড়ানোর দাবি করেছেন সেটা হচ্ছে। বেতনের কর আমরা পরিশোধ করেছি। চুক্তি করতে যা কিছু প্রয়োজন তা সম্পন্ন। জেমি ১৮-২০ মে ঢাকায় আসলে আরো এক বছরের চুক্তি স্বাক্ষর হবে।’
