শুক্রবার ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী সমবায় লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যগণ পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান সগীর, সাধারণ সম্পাদক এডভোকেট এমজি আজম মাহমুদ, মাহাবুবুর রহমান, অধ্যাপক এফএ খান ফিরোজ, ডিসি রায়, ফারুক হোসেন মোল্লা, আপেল মাহমুদ, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম রিংকু, ওয়াছিউর রহমান (অলিয়ার), কেএম আলী হাসান প্রমুখ। পরে তারা সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নেন। -প্রেস বিজ্ঞপ্তি
