একাডেমির জন্য নতুন কোচিং স্টাফ তিন জনে প্রায় পনের হাজার ডলার বেতন পাবেন। এক বছরের জন্য তারা একাডেমির দায়িত্ব পালন করবেন।
স্পোর্টস রিপোর্টার
রাজধানীর বেরাইদে গড়ে উঠা ফরটিস বাফুফে ফুটবল একাডেমিতে বিদেশি কোচিং স্টাফ নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামী জুনেই নতুন কোচিং স্টাফ কাজ শুরু করবেন বলে জানিয়েছে বাফুফে। কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন। পাঁচ ছয় জনের একটি তালিকা হতে তিনজনকে চূড়ান্ত করেছে বলে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন। এদের মধ্যে একজন হেড অফ একাডেমি, গোলকিপার কোচ একজন এবং হেড অফ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। এই কোচিং স্টাফ অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের হতে পারে। সেটি ফাইল না দেখে বলতে পারছিলেন না সোহাগ। কারণ বাফুফের স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল স্মলি কোচিং স্টাফ আনার দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের কোচ জেমি ডেকেও এনেছেন। জেমির সঙ্গে অন্য যারা এসেছিলেন তারাও পলের ডাকে এসেছিলেন। মোহামেডান কোচও এনে দিয়েছেন পল।
একাডেমির জন্য নতুন কোচিং স্টাফ তিন জনে প্রায় পনের হাজার ডলার বেতন পাবেন। এক বছরের জন্য তারা একাডেমির দায়িত্ব পালন করবেন।
একাডেমিতে অনূর্ধ্ব—১৫ এবং অনূর্ধ্ব—১৮ ফুটবলার রয়েছেন। অনূর্ধ্ব-১৬ এএফসির বাছাই ফুটবলে খেলবে এবছর সেপ্টেম্বরে। এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই খেলা হবে বাহরাইনে আগামী নভেম্বরে। এই দুটি বাছাইয়ের চূড়ান্ত পর্ব হবে ২০২০ সালে। অনূর্ধ্ব-১৫ বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইয়েমেন, কাতার, ভুটান। খেলা হবে কাতারে। অনূর্ধ্ব—১৯ বাছাইয়ে বাংলদেশের সঙ্গে রয়েছে ভুটান, জর্ডান, স্বাগতিক বাহরাইন।
