স্পোর্টস রিপোর্টার
নারী হকি খেলোয়াড়দের নাম নেই। নতুন করে নারী হকি খেলোয়াড়দের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটি নারী হকি খেলাটা এগিয়ে নিতে আন্তরিক। নারী খেলোয়াড়দের বেতন কাঠামোয় আনার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ। দেশে ফুটবল, ক্রিকেটে নারী খেলোয়াড়রা বেতন কাঠামোয় রয়েছেন।
হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটি কাল প্রথম সভায় বসেছিল। পরিচিতি সভা শেষে সাধারণ সম্পাদক বলেন, ‘নারী খেলোয়াড়দের বেতনের আওতায় আনতে চাই।’ কিভাবে আনতে চান সেটা নিয়ে খুব বেশি কিছু বলেননি। সামনে নারীদের খেলা রয়েছে সিঙ্গাপুরে। ভুটান কোরিয়া জাপান সেখানে খেলবে। সেপ্টেম্বরে এশিয়ান হকি ফেডারেশনের বাছাই খেলা রয়েছে। আগামী মঙ্গলবার মেয়েদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
থাইল্যান্ডে জুলাইয়ে ইনডোর হকিতে খেলবে বাংলাদেশ। এজন্য হকি ফেডারেশন স্বল্প মেয়াদের জন্য একজন কোচ চেয়ে আবেদন করেছে। সাধারণ সম্পাদক সাঈদ বলেন, ‘আমরা আনুষ্ঠানিক পরিচিতি সভা করে দায়িত্ব নিয়েছি। আমাদের টার্গেট আছে তৃতীয় বিভাগ এবং পাইওনিয়র হকি লিগ করবো।’
