যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী নির্বাচনে নেতাদের ডিজিটাল চেহারা নয় ভোট দেবে তাদের কর্ম দেখে। গতকাল শনিবার সেনবাগের মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড-এর পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি বাহার উল্যাহ বাহার, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বিএসসি, স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম।
