প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে গতকাল মঙ্গলবার ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি আবু তাহের, সদস্য সাইফুল মাবুদ, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের নালিতাবাড়ীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি নালিতাবাড়ী সনাকের উদ্যোগে ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসাবে ঋণ নয়, অনুদান চাই দাবিতে উপজেলা পরিষদের সামনে গতকাল মঙ্গলবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী ৩-১৪ ডিসেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য কপ-২৪, সম্মেলনকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সনাকের সভাপতি জোবায়দা খাতুন, এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন প্রমুখ।
