রাজশাহীতে শেষ হলো আম, রেশম প্রদর্শনী ও লোক উত্সব

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২৭
গতকাল শনিবার শেষ হলো রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনস্থ গ্রীন প্লাজায় আয়োজিত বাত্সরিক আম, রেশম প্রদর্শনী ও লোক উত্সব। তিনদিনের এই উত্সবের নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিলো রাজশাহীর আম ও রেশম প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী গম্ভীরা ও বাউল সঙ্গীতের আসর। উত্সবের আয়োজক ‘আমরা রাজশাহীবাসী’ সংগঠন। টানা ছয়বারের মতো এই বর্ণাঢ্য আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক। উত্সবে বিপুল লোক সমাগম হয়। উত্সব সম্পর্কে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, এই উত্সব বাংলাদেশের অতি জরুরি তিনটি বিষয়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এগুলো হচ্ছে আম, রেশম ও লোক গান। শেকড়ছোঁয়া মাটি সংলগ্ন এসব উত্সবই বাংলাদেশের মূল উপাদান। তাই এই প্রয়োজনীয় ও বিশেষ সাংস্কৃতিক উত্সবকে টানা ষষ্ঠবারের মতো পৃষ্ঠপোষকতা করতে পেরে বাংলালিংক গর্বিত। - প্রেস বিজ্ঞপ্তি