শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ৯১তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২৭
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ৯১তম জন্মবার্ষিকী আজ। তিনি তাঁর সৃজনশক্তি, উত্কর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষার দ্বারা এদেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ছাপাই ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃত্ এক শিল্পী। শিল্পগুরুর জন্মদিন পালন উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের পক্ষ থেকে শিল্পগুরুর সমাধিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে।- প্রেস বিজ্ঞপ্তি